আইনজীবী রবিউল আলম কারাগারে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

ধানমন্ডি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল  মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানায় উপপরিদর্শক মো. মাহবুব উল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন। আটক রাখার আবেদনে বলা হয়, মামলার তদন্তে রবিউল আলম বুদুসহ অজ্ঞাতনামা আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্য ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। গত ২৪ নভেম্বর রাত ১২টার দিকে ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত