নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় মেডোজেন সাবকিউ মাইলফলক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনাকে আরও সহজ, সুবিধাজনক ও স্বনির্ভর করতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. বিশ্বের প্রথম জেনেরিক হিসেবে বাজারে নিয়ে এসেছে মেডোজেন সাবকিউ ইনজেকশন। তারা বলছে এটি বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আধুনিক ও ব্যবহারবান্ধব এই পদ্ধতি নারীদের নিজ উদ্যোগে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করে পরিবার পরিকল্পনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে মেডোজেন সাবকিউ-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর সভাপতি প্রফেসর ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন ওজিএসবি’র সাবেক সভাপতি প্রফেসর আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন ওজিএসবি’র সাবেক সভাপতি এবং বিএমআরসির চেয়ারম্যান প্রফেসর সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে কী নোট উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশ (এফএসএসবি)-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে পাঁচ শতাধিক স্বনামধন্য গাইনোকোলজিস্ট উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত