রাজধানীতে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কেএসএম মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীব, যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বাদল ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়কসম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত