সশস্ত্র বাহিনীতে ফেরত রাষ্ট্রদূত মে. জে. জাহাঙ্গীর আলম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

গত মার্চে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলমকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য দিয়েছে। তিনি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর ৪ মার্চ মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল। তবে, তার পদায়ন নিয়ে নির্দিষ্ট কোনো কূটনৈতিক মিশন বা দেশের নাম তখন প্রকাশ করা হয়নি।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় অন্য এক প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্রবাহিনী বিভাগে ফেরাতে তার চাকরি সেনাবাহিনীতে ন্যস্ত করার কথা জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত