খাগড়াছড়িতে শিশু হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
খাগড়াছড়ির গুইমারার বড় পিলাকের ১০ বছরের শিশু ইউসুফ রানা হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ে মো. হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম  কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ  শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায়ে অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেয়া হয়।
 
রায়ে সন্তোষ্টি প্রকাশ করে সরকারি আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ২০১৬ সালে খেলার সময় অপর এক শিশুর ডানহাতে ব্যাথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র  করে ভিকটিমকে আসামিরা ধাওয়া করে জঙ্গলে নিয়ে যায় এবং শ্বাসরোধ করে হত্যাকরে মরদেহ শুকনো পাতা দিয়ে ডেকে রাখে। এ ঘটনায় শিশুর পিতা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাত ২ জনসহ ১১ জনের বিরুদ্ধে  মামলা করেন।
 
তিনি আরও জানান, পুলিশ তদন্ত শেষে ২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলাটির বিচারকালে আদালতে বাদীসহ ৭ জনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আজ এ রায় ঘোষনা করেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত