আজ ঢাকায় মঞ্চ মাতাবেন পপতারকা ওটিলিয়া

ঢাকায় পৌঁছেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন তিনি। ই-মেকার্স বাংলাদেশের আয়োজনে এই কনসার্টে ওটিলিয়ার পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।

ইতোমধ্যে নিরাপদে ঢাকায় পৌঁছেছে ওটিলিয়া। বিমানবন্দরে তাকে বরণ করে নেন আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

ঢাকায় পৌঁছেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

কনসার্টে পরিবেশনার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদিরও। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার পরিচিত গান আর ফুয়াদের ব্যান্ডের পরিবেশনায় দর্শকরা দারুণ মুহূর্ত উপভগ করবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুরু হবে কনসার্টটি। আগ্রহীরা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই থেকে আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন। এর আগে ২০২২ সালেও বাংলাদেশে সফর করেছিলেন ওটিলিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত