সারা দেশে আজ শনিবার (২৮ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় উত্তর দিকে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা নিয়ে আপাতত কোনও বিশেষ সতর্কতা নেই।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি রংপুর জেলায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ১৫ দশমিক ৫, সৈয়দপুরে ১৬ দশমিক ৬, রাজারহাটে ১৫ দশমিক ৩ ডিগ্রি ও ডিমলায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
হেমন্তেও দেশে মেঘলা আকাশসহ ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা