ঢাকা বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম

বিশ্বের ১২৫ দূষিত শহরের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। ১৬৩ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান‘অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ১১ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ৩৭৪ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর শীর্ষে রয়েছে। এছাড়া আফগানিস্তানের কাবুল, ভারতের দিল্লি ও কলকাতা শহর যথাক্রমে ৩০৪, ২৯২ ও  ১৮০ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, চর্তুথ ও পঞ্চম স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত