মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হতে পারেনি পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ইভা বেগম ও তার মেয়ে রূপা আক্তারকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মা ইভা বেগম (৪০) ও মেয়ে রূপা আক্তার (২৩) ওই এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, শুক্রবার রাতে ইভা বেগমের বাড়ির রান্না ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কয়েকজন প্রতিবেশি ছুটে যান। সেখানে গিয়ে তারা ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। কিছুক্ষণ পর আশপাশের আরো লোকজন এগিয়ে এলে ধারালো অস্ত্র হাতে এক যুবককে পালিয়ে যেতে দেখেন তারা। পরে রক্তাক্ত অবস্থায় ইভা ও রূপাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢামেক হাসাপাতালে পাঠান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হতে পারেনি পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত