বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সপ্তমবারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়ালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ‘বাংলায় জাগি ভরপুর’ সেøাগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের মধ্যে আরও বিস্তৃত করার প্রত্যয় নিয়ে ২০১৭ সাল থেকে ইস্পাহানি মির্জাপুর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবারের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আরও আকর্ষণীয়ভাবে আয়োজন করা হচ্ছে। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আটটি বিভাগীয় শহরসহ কুমিল্লা অডিশনের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেবে। মোট ২১ পর্বের এই প্রতিযোগিতা চ্যানেল আই-এ সম্প্রচারিত হবে। প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষাবিদ তারিক মনজুর, কথাসাহিত্যিক আনিসুল হক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে ১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি পাবেন। এছাড়া প্রথম দশজন প্রতিযোগী পাবেন ল্যাপটপসহ বই ও বইয়ের আলমারি। এখন চলছে সপ্তম আসরের জেলাভিত্তিক প্রাথমিক বাছাইপর্ব। চ্যানেল আইতে প্রচার হচ্ছে শুক্রবার ও রবিবার রাত ৯.৩৫ মিনিটে। পুনঃপ্রচার শুক্রবার ও রবিবার দুপুর ১টায়।
‘বাংলাবিদ’-এর সপ্তম আসর
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
‘বাংলাবিদ’-এর সপ্তম আসর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০