রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের রেশ না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য বড় চমকের আভাস দিল আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশ। ২০২৭ সালের এপ্রিলে বিশ^খ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। ‘হিপস ডোন্ট লাই’ ও ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মতো গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত শাকিরা। নাঈম আশরাফের ঘোষণার পর থেকেই তার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে কনসার্টের চূড়ান্ত তারিখ, টিকিটের মূল্য কিংবা বিক্রির সময়সূচি এখনও প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। এমনকি শাকিরা বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত পরিকল্পনার পর্যায়েই রয়েছে। অন্যদিকে শুক্রবারের কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় স্পনসর, প্রশাসন, সাংবাদিক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।
এবার আসছেন শাকিরা
কীর্তনখোলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
এবার আসছেন শাকিরা
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০