৯২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:২১ এএম

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বাজেট ঘোষণা করেন। টানা দুই মেয়াদে ১০ বছর মেয়র পদে আসীন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর চলতি মেয়াদের শেষ বাজেট এটি। আগামী ৮ নভেম্বর নতুন মেয়র, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্বভার গ্রহণ করবেন।

বাজেট ঘোষণার শুরুতে দেওয়া বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী উন্নয়নের ক্ষেত্রে সিলেট বৈষম্যের শিকার হয়েছে দাবি করে বলেন, ‘আমি নিজেও অনেক অবিচারের মুখোমুখি হয়েছি। ১০ বছর স্রোতের বিপরীতে আমাকে লড়তে হয়েছে। অনেক সময় আমি হতাশ হয়েছি, তবে ভেঙে পড়িনি। নগরবাসীর কল্যাণের কথা চিন্তা করে কাজ করেছি।’ মেয়র আরিফ বলেন, ‘সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি বড় প্রকল্প-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হলেও এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিক সুবিধা নিশ্চিত করার স্বার্থে এই প্রকল্প জরুরি হলেও এ বিষয়ে সরকার ছিল নির্লিপ্ত।

মেয়র আরিফ নাগরিকসেবা নিশ্চিতে জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত