ইলিশ রক্ষার শপথ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১২:৫৩ এএম

‘নববর্ষে পান্তা-ইলিশ সৃষ্টিশীল কৃষ্টি নয়, ইলিশটাকে বাড়তে দিলেই ঐতিহ্যটা রক্ষা হয়’Ñ এই প্রতিপাদ্য নিয়ে আগামী প্রজন্মকে নববর্ষ উদযাপনে সচেতন করতে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রচার ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে ভোলা সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ গোলাম জাকারিয়া।

সভা শেষে ‘একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ইলিশ মাছকে জাতীয় সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষার্থীরা শপথ নেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত