গর্ভকালীন আলট্রাসনোগ্রামের গুরুত্ব

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৫৬ এএম

গর্ভকালীন সময়ে জরুরি ও করণীয় প্রথম ধাপ হচ্ছে আলট্রাসনোগ্রাম। এর মাধ্যমে হবু মা সন্তানের প্রথম হার্টবিট শুনতে পান। পুরো প্রেগন্যান্সি সময়কে চিকিৎসকরা তিন ভাগে ভাগ করেন। প্রথম তিন মাস, দ্বিতীয় তিন মাস ও শেষ তিন মাস প্রথম তিন মাস গর্ভবতী মায়ের জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে ত্রুটি-বিচ্যুতি ঘটলে মাতৃত্ব হারাতে পারেন।

প্রথম তিন মাসের জটিলতা

হাইপার ইমেসিস গ্রাভিডেরাম : প্রথম তিন মাস বমি হওয়া স্বাভাবিক। বমি অতিরিক্ত হলে তাকে হাইপার ইমেসিস গ্রাডেরাম বলে। রোগীর অবস্থা খারাপ হলে, হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিতে হয়।

জরায়ুর বাইরে ভ্রুণের অবস্থান : জরায়ুর বাইরে ভ্রুণের প্রতিস্থাপনকে ঊঈঞঙচওঈ চজঅএঘঅঘঈণ বলে। জরায়ুর দুই পাশে দুটি টিউব থাকে এখানে ভ্রুণের প্রতিস্থাপন ঘটলে দুর্ঘটনা ঘটে। ইকটপিক প্রেগন্যান্সিতে স্বাভাবিক প্রেগন্যান্সির মতো পিরিয়ড বন্ধ থাকে। কারও ক্ষেত্রে ঝঢ়ড়ঃঃরহম হতে পারে। বমি, মাথা ঘোরানোও তলপেটে তীব্র ব্যথা থাকবে।

পরীক্ষা : খুব সাশ্রয়ী ও জনপ্রিয় পরীক্ষা আলট্রাসনোগ্রাম। এর মাধ্যমেই রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হয়।

গর্ভপাত : গর্ভপাত কয়েক ধরনের। সব গর্ভপাতের প্রাথমিক লক্ষর্ণ তলপেটে ব্যথা ও রক্তক্ষরণ।

পরীক্ষা : আলট্রাসনোগ্রামের মাধ্যমে গর্ভপাতের ধরন জানা যায়। এক্ষেত্রে কখনো ভ্রুণের হার্টবিট অনুপস্থিত বা জরায়ুর ভেতর ভ্রুণ এবং রক্ত জমা থাকে। আবার কখনো শুধু গর্ভফুলের কিছু অংশ রয়ে যায়। আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়।

ভ্রুণবিহীন প্রেগন্যান্সি : জরায়ুর ভেতর গর্ভকালীন থলি তৈরি হবে, ভ্রুণ সৃষ্টি হয় না।

উপসর্গ : নরমাল প্রেগন্যান্সির মতো উপসর্গ

থাকবে, অনেক ক্ষেত্রে প্রেগন্যান্সির ৮ সপ্তাহ পর হঠাৎ ব্লিডিং শুরু হয়।

পরীক্ষা : আলট্রাসনোগ্রামের মাধ্যমে থলির আকৃতি ও মাপ নির্ধারণ করে চিকিৎসা দেওয়া হয়।

মোলার প্রেগন্যান্সি : প্রেগন্যান্সিতে রোগীর জরায়ুতে ছোট আঙুরের মতো কোষ তৈরি হয়। যা অস্বাভাবিক প্রেগন্যান্সি।

উপসর্গ : স্বাভাবিক প্রেগন্যান্সির মতো লক্ষণ

থাকলেও পরবর্তী সময় ব্লিডিং হয়। গর্ভাবস্থায় প্রথম তিন মাস এসব জটিলতা থাকে। যা স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা, ঠিক তেমনি গর্ভাবস্থার জটিলতা অস্বাভাবিক নয়।

সাশ্রয়ী ও সহজলভ্য পরীক্ষা আলট্রাসনোগ্রাম। প্রেগন্যান্সির ৬ সপ্তাহের মধ্যে প্রথম আলট্রাসাউন্ড করে গর্ভে ভ্রুণের উপস্থিতি দেখে নিন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত