স্পন্ডালাইটিস হলো মেরুদ-ের আর্থ্রাইটিস

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৫৪ এএম

স্পন্ডালাইটিস হলো কশেরুকায় (মেরুদ- গঠন করে যে হাড়) এবং মেরুদ- ও শ্রেণিচক্রের মাঝের সন্ধিতে প্রদাহের সৃষ্টি হয়। মেরুদ-ের নিকটবর্তী রগ ও লিগ্যামেন্ট বা সন্ধিবন্ধনীতেও ব্যথা হয়।

ক্ষয়প্রাপ্তির প্রক্রিয়ায় ডিস্ক তার পানি হারিয়ে ফেলে এবং শুষ্ক হয়ে ওঠে। সুস্থ অবস্থায় ডিস্কগুলো নরম, স্থিতিস্থাপক এবং বেশি মজবুত। ডিস্কে যখন ক্ষয় শুরু হয় তখন তার নমনীয় তন্তুগুলো শক্ত হয়ে ওঠে এবং চাপের ফলে ভেঙে যায়। দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক ক্ষয়ে যায় এবং পাতলা হয়ে যায়। এতে কশেরুকাগুলোর প্রান্তগুলো পরস্পরের সঙ্গে ঘষা খেতে থাকে এবং বিভিন্ন মাপের নতুন হাড়ের দানা দেখা দেয়। এই হাড়ের দানাগুলো সুচালো ও ধারালো।

এক্স-রে পরীক্ষায় এগুলো ধরা পড়ে। হাড়ের দানাগুলো মাঝেমধ্যে স্নায়ুরজ্জুকেও চাপ দিতে পারে এবং পায়ে অসাড়তা ঘটাতে পারে। ক্ষয়প্রাপ্ত ডিস্ক তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যেতে পারে। সেটাকে বলে ‘সিøপড ডিস্ক’। সে ক্ষেত্রে ডিস্ক স্নায়ুমূলের ওপর চাপ দিয়ে ব্যথা সৃষ্টি করে। সিøপড ডিস্ক সাধারণত হয় দুর্ঘটনা কারণে। ডিস্কের স্থিতিস্থাপকতা হারিয়ে গেলে ক্ষয়প্রাপ্ত মেরুদ-ের নড়াচড়া সহজ হয় না।

সাধারণত লক্ষণ

১.         কাঁধ এবং ঘাড়ে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া।

২.         যদি স্পাইনাল কর্ড চেপে যায় তবে ব্লাডার বা বোলের ওপর নিয়ন্ত্রণ থাকে না।

৩.         হাতের আঙুল থেকে শুরু করে মাথা অবধি হতে পারে।

৪.         কাঁধ এবং কোমরের নিচের অংশ থেকে শুরু করে, পায়ের ওপরের অংশে দুর্বলতা দেখা দেয় এবং ওই অংশগুলো শক্ত হয়ে যায়।

৫.         কখনো কখনো বুকে ব্যথা এবং মাংশপেশিতে সমস্যা দেখা দেয়।

৬.         স্পন্ডিলাইটিসের ব্যথা ঘাড়, কাঁধ থেকে শুরু করে মাথা, হাতের নিচে অংশ এবং পিঠের ওপরের অংশ পর্যন্ত পৌঁছে যায়।

কেন হয়

শরীরের পুষ্টির অভাব হলে। ক্যালসিয়াম, ভিটামিনের অভাব হওয়ার ফলে হাড় দুর্বল হয়ে  স্পন্ডিলাইটিস দেখা দেয়। ভুলভাবে দাঁড়িয়ে

থাকালে বা বসলে আপনি স্পন্ডিলাইটিস সমস্যার শিকার হতে পারেন। বয়স বাড়াও স্পন্ডিলাইটিসের একটি কারণ। বয়স বাড়ার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে, যা স্পন্ডিলাইটিসের কারণ। অলসতার সঙ্গে জীবন কাটালে বা ভুল খাদ্যাভ্যাসে আমাদের ভবিষ্যতে স্পন্ডিলাইটিস সমস্যা হতে পারে। পিঠে, ঘাড়ে কোমরে ব্যথা। ওপরের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত