গাজীপুরে বিএনপি প্রার্থী মিলন গ্রেপ্তার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন জেলা বিএনপির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ বলেন, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি। গতকাল সকাল ১০টায় গ্রামের বাড়িতে এলে দুপুরে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত