কুড়িগ্রামের রৌমারীতে গতকাল বৃহস্পতিবার ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়েছে এক স্কুলছাত্রীর। নিহত ওই ছাত্রীর নাম মনিরা খাতুন। সে উপজেলার বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মনিরা ইজিবাইকে করে রৌমারী বাজারে যাওয়ার পথে হাজিরহাট নামক স্থানে গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁঁচিয়ে যায়। এতে তার গলা কেটে যায় এবং মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলেই মারা যায় সে। মনিরা বালুরগ্রাম এলাকার মমতাজ আলীর মেয়ে।
রৌমারী থানার ওসি আবু মুহাম্মদ দিলওয়ার হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হচ্ছে বলে মামলা হয়নি।
