মাঝরাতে ডিজে পার্টিতে পূজা, তারপর কী ঘটল? দেখুন ভিডিওতে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০২:১৪ পিএম

হালের নতুন ক্রেজ পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকায় পরিণত হওয়া এ তারকার ভক্ত দিন দিন বেড়েই চলেছে। পূজা ভক্তদের জন্য আসছে শুভদিন। সেই শুভ দিনে মুক্তি পাবে পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘প্রেম আমার-২’।

১৯ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির একটি গান। গানের ভিডিওতে দেখা যায় হঠাৎ মাঝরাতে ডিজে পার্টিতে গিয়ে হাজির পূজা চেরি। আর তাকে ফুসলাতে হাজির হয়েছেন কলকাতার নায়ক আদ্রিত। ‘পাড়াতে মাঝরাতে’ শিরোনামের এই গানটিতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় লোকগান ‘তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন’গানের অংশও।

ডিজে পার্টির আদলে নির্মিত সেটে উচ্চ বিটের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও তুষার যোশি। রিতম সেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন স্যাভি।  র‌্যাপ অংশ করেছেন সপ্তর্ষি।

উল্লেখ্য ২০০৯ সালে মুক্তি পাওয়া কলকাতার জনপ্রিয় ছবি ‘প্রেম আমার’ এর সিক্যুয়েল হচ্ছে  ‘প্রেম আমার-২’।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য।

আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত