মাতৃভাষা শিক্ষার অধিকার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ পিএম

দেশের সব জাতিসত্তার মানুষের মাতৃভাষার শিক্ষার অধিকার দাবিতে মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জনউদ্যোগ শেরপুর জেলার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, পিলাচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বর্মন ছাত্র পরিষদ, শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আয়োজকরা মানববন্ধনে বক্তারা বলেন, জেলায় ৭টি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বসবাস। এর মধ্যে গারো, কোচ, হাজং এবং ডালু জনগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। কিন্তু কালের বিবর্তনে কোনো ধরনের বর্ণমালা সংরক্ষিত না হওয়ায় মুখে মুখে প্রচলিত ভাষা আজ বিলুপ্তির পথে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত