স্বাধীনতা দিবসের দিনে ঘোষণা করা হলো সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার। ছয় বিভাগে দেশের সাহিত্যাঙ্গনের অন্যতম এ পুরস্কার পাচ্ছেন ১২ জন কবি-সাহিত্যিক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী মাসে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
এ বছর কথাসাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ (অন্য প্রকাশ) ও শাহাদুজ্জামান ‘মামলার সাক্ষী ময়না পাখি’ (প্রথমা), কবিতায় আফজাল হোসেন ‘১৯ নম্বর কবিতা মোকাম’ (অনন্যা) ও মারুফুল ইসলাম ‘প্রান্তুম’ (অন্য প্রকাশ), প্রবন্ধ ও মুক্তিযুদ্ধ শাখায় সিরাজুল ইসলাম চৌধুরী ‘সময় বহিয়া যায়’ (কথাপ্রকাশ) ও মেজর জেনারেল (অব.) মো. সরোয়ার হোসেন ‘১৯৭১ প্রতিরোধ সংগ্রাম বিজয়’ (প্রিয়মুখ), ভ্রমণ ও আত্মজীবনী শাখায় ফারুক মঈনউদ্দীন ‘সুদূরের অদূর দুয়ার’ (সময়), শিশুসাহিত্যে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ‘ভূতকল্যান সমিতি’ (কথাপ্রকাশ) ও মোকারম হোসেন ‘রঙের গাছ’ (শিশুপ্রকাশ) এবং প্রথম বই শাখায় মাজহারুল ইসলাম ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’ (জার্নিম্যান বুকস), হক ফারুক আহমেদ ‘নিঃসঙ্গতার পাখিরা’ (অন্য প্রকাশ) এবং সায়রা আফ্রিদা ঐশী ‘অন ডেইজ লাইক দিস’ (জার্নিম্যান বুকস) বইয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন।
