ফেনীতে ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ কর্মশালা

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:৪০ পিএম

ফেনীতে ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে রয়েল ক্যাপিটাল ‘শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্য নিয়ে কর্মশালার আয়োজন করে। রয়েল ক্যাপিটালের ফেনী শাখার ব্যবস্থাপক হারুন ডব্লিউ বি চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। কর্মশালায় রয়েল ক্যাপিটালের জ্যেষ্ঠ বিশ্লেষক আকরামুল আলম ও সহকারী বিশ্লেষক রাকিবুল হোসেন পুঁজি বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত