উইন্ডিজ-দ. আফ্রিকা ম্যাচেও বৃষ্টির শত্রুতা

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:৩৩ এএম

আরও একটা ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পর গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে প্রথম পরিত্যক্ত ম্যাচে একটা বলও খেলা হতে পারেনি। সাউদাম্পটনে গতকাল অবশ্য ৭.৩ ওভার খেলা হয়। টস জেতে ক্যারিবিয়ানরা। ব্যাট করতে নেমে ২৯ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল প্রোটিয়ারা। ওপেনার হাশিম আমলা ৬ রানে আউট হন। এইডেন মার্করাম ৫ রান করেন। ২টি উইকেটই নেন শেলডন কটরেল। দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক ১৭ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক ফাফ ডু প্লেসি রানের খাতা খুলতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত