পণ্য পরিবহনে মার্সিডিজ প্ল্যাটফর্মের অত্যাধুনিক ফুসো ব্র্যান্ডের প্রাইম মুভার ও টিপার ব্যবহার করবে জিপিএইচ ইস্পাত। এ উপলক্ষে বাংলাদেশে ফুসোর একমাত্র পরিবেশক র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড (আরটিবিএল) ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।
চট্টগ্রামের কুমিরায় জিপিএইচ ইস্পাতের সাইট অফিসে এ সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরটিবিএলের বিভাগীয় পরিচালক শওন হাকিম ও জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
