সাউথইস্ট ব্যাংকের নতুন এএমডি হাবিবুর রহমান

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:৩৮ এএম

মো. হাবিবুর রহমান সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি এনসিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর হাবিবুর রহমান ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হাবিবুর রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি রোটারি ক্লাব, ঢাকা ফোর্টের সদস্য। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত