মূল ব্যবসায় প্যারামাউন্ট টেক্সটাইলের প্রবৃদ্ধি না হলেও সহযোগী কোম্পানির আয়ে নিট মুনাফায় দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে। আর্থিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। চলতি প্রথম প্রািন্তকে প্যারামাউন্ট টেক্সটাইলের মূল ব্যবসা থেকে করপূর্ববর্তী মুনাফা ছিল ৯ কোটি ৪৩ লাখ টাকা। আর বিদ্যুৎকেন্দ্র থেকে এসেছে ১০ কোটি ২৩ লাখ টাকা। এতে প্যারামাউন্ট টেক্সটাইলের করপূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৯ কোটি ৬২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ কোটি ৪৮ লাখ টাকা। প্রথম পপ্যারামাউন্ট টেক্সটাইলের নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ১৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৬ শতাংশ বেশি।
প্রথম প্রািন্তকে প্যারামাউন্ট টেক্সটাইলের আয় ১৪২ কোটি টাকা, আগের বছর একই সময়ে ছিল ১৪৩ কোটি টাকা। পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১৬ কোটি ৩২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭২ লাখ টাকা কম।
