মহাত্মা গান্ধীর খুনিকে ফের দেশপ্রেমিক বললেন প্রজ্ঞা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০২:৩৩ এএম

ভারতের লোকসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে ফের বিতর্ক জন্ম দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। তবে এবার সাজা পেতে হয়েছে তাকে। বিতর্কিত মন্তব্যের জেরে প্রজ্ঞাকে সরিয়ে দেওয়া হয়েছে লোকসভার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা কমিটি থেকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম

গডসেকে বুধবার প্রজ্ঞা লোকসভায় ‘দেশভক্ত’ বলে উল্লেখ করেন। পরে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ঢেউ পৌঁছে যায় সামাজিক যোগাযোগমাধ্যমেও।

সাধ্বী প্রজ্ঞার মন্তব্যকে বিজেপির তরফে গতকাল বৃহস্পতিবার নিন্দা করা হয়েছে। ওই মন্তব্যের জেরে দল যে প্রজ্ঞার পাশে নেই, সাংবাদিকদের তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।

প্রজ্ঞার মন্তব্যের কড়া নিন্দাও করেছে বিজেপি। তার ওই মন্তব্যের জেরে দল যে প্রজ্ঞার পাশে নেই তা সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।

তিনি আরও জানান, লোকসভার চলতি অধিবেশনে বিজেপির সংসদীয় দলের বৈঠকগুলোতেও প্রজ্ঞাকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে।

এর আগেও ভোটের প্রচারে একই মন্তব্য করেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় তিনি ফের বলেন, মহাত্মা গান্ধীর আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম গডসে একজন দেশপ্রেমিক।

তার কথা শুনে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন বিরোধীরা। ভারতীয় কংগ্রেস পার্টি একে অত্যন্ত নিন্দনীয় মন্তব্য আখ্যা দিয়েছে।

বিরোধীদের আক্রমণে অস্বস্তিতে পড়ে যান বিজেপি সাংসদরা। পরিস্থিতি সামলাতে প্রজ্ঞাকে ধমক দিয়ে বসিয়ে দেন বিজেপির শীর্ষ নেতারা।

এক টুইটে কংগ্রেস নেতা রাহুল বলেন, সাধ্বী প্রজ্ঞার এ মন্তব্য আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মনের কথা। বিজেপির অন্তরের কথা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত