এনআরসি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ এএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিএনপির পক্ষ থেকে দলের বক্তব্য তুলে ধরা হতে পারে। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, নাগরিকত্ব আইনের বাইরে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মামলা ও আইনি প্রক্রিয়া এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দলের অবস্থান তুলে ধরা হতে পারে সংবাদ সম্মেলনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত