২০২০-২১ মেয়াদে চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল হক। যুক্তরাষ্ট্রের নর্থইস্ট লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন তিনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক জাহেদুল হক মেসার্স জাহেদ ব্রাদার্সের প্রোপ্রাইটর, মেসার্স নূর অয়েল অ্যান্ড ফুড প্রোডাক্টস ও মেসার্স আরাফাত লিমিটেডের পরিচালক।
শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তিনি। এছাড়া হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজ, শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য, আর্মি গলফ ক্লাব ঢাকা, চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাউন্সিলর। বিজ্ঞপ্তি।
