স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় সম্মেলন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৩ এএম

পাবনায় রত্নাদ্বীপ রিসোর্টে গতকাল অনুষ্ঠিত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোন-১-এর ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০’ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব অপারেশন মালিক মোহাম্মদ সাঈদ; চিফ সেলস অ্যান্ড ট্রেড মার্কেটিং অফিসার শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান; হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান; অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের পরিচালক মো. গোলাম কিবরিয়া; এইচআর বিভাগের উপমহাব্যবস্থাপক মোনামী হক।

সম্মেলনে জোন-১  (ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ) সেলস টিমের সদস্যরা অংশ নেন। সম্মেলন শেষে অঞ্জন চৌধুরী স্কয়ার সুপার হিরো অব দ্য ইয়ার ২০১৯সহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত