ভর্তিতে প্রশ্নফাঁস-জালিয়াতি

ঢাবির বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪০ এএম

প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে তাদের নাম, বিভাগ ও শিক্ষাবর্ষসহ একটি তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এ নিয়ে এ অভিযোগে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৭৮ জন।

ওই ৬৩ শিক্ষার্থী হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আবদুল ওয়াহিদ, ইছাহাক আলী, ২০১৬-১৭ বর্ষের আনিকা বৃষ্টি, ফিওনা মৌমি, মো. মাসুদ রানা; সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ বর্ষের সালমান এফ রহমান হৃদয়, সৌভিক সরকার, রাকিবুল হাসান, মেহেদী হাসান, হাসিবুর রশিদ, মারুফ হাসান খান, ২০১৬-১৭ বর্ষের ইসরাত জাহান ছন্দা; আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০১৬-১৭ বর্ষের সাফায়েত নূর সাইয়ারা রোশিন; ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের ২০১৬-১৭ বর্ষের রাফসান কবির; পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ বর্ষের জুনায়েদ সাকিব; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল পূর্বতন বিভাগের ২০১৩-১৪ বর্ষের মোস্তাফিজ উর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ২০১৬-১৭ বর্ষের শরমিলা আক্তার আশা, জাকিয়া সুলতানা, জেরিন হোসাইন, আবির হাসান হৃদয়, ২০১৫-১৬ বর্ষের লাভলুর রহমান লাভলু; অর্থনীতি ২০১৬-১৭ বর্ষের সামিয়া সুলতানা, সিনথিয়া আহমেদ, জান্নাত সুলতানা; আন্তর্জাতিক সম্পর্ক ২০১৬-১৭ বর্ষের আশরাফুল ইসলাম আরিফ, আল আমিন পৃথক, ২০১৫-১৬ বর্ষের আমরিন ইসলাম জুটি, ২০১৭-১৮ বর্ষের নওশীন আফরিন মিথিলা; বাংলা ২০১৫-১৬ বর্ষের এম ফাইজার নাঈম, ২০১৬-১৭ বর্ষের জিয়াউল ইসলাম; ইসলামিক স্টাডিজ ২০১৬-১৭ বর্ষের তাজুল ইসলাম সম্রাট, নুরুল্লাহ, সাদিয়া সুলতানা; টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ২০১৬-১৭ বর্ষের মেহেজাবিন অনন্যা, মো. শাদমান শাহ; সমাজবিজ্ঞান ২০১৬-১৭ বর্ষের আফসানা নওরিন ঋতু; ইতিহাস ২০১৭-১৮ বর্ষের ফাতেমা আক্তার তামান্না; আইন ২০১৬-১৭ বর্ষের সুবহা লিয়ানা তালুকদার, সালমান হাবীব আকাশ, ২০১৭-১৮ বর্ষের আজলান শাহ ফাহাদ; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২০১৫-১৬ বর্ষের মো. মাসুদ রানা, মো. শাবিরুল ইসলাম, ২০১৬-১৭ বর্ষের ফাতেমা তুজ জোহরা; ফারসি ভাষা ও সাহিত্য ২০১৭-১৮ বর্ষের ইফতেখারুল আলম জিসান, ২০১৬-১৭ বর্ষের নাফিসা তাসনিম বিন্তী; বিশ্বধর্ম ও সংস্কৃতি ২০১২-১৩ বর্ষের শাশ্বত কুমার ঘোষ, ২০১৬-১৭ বর্ষের সাদিয়া সিগমা; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ২০১৬-১৭ বর্ষের মো. তৌহিদুল হাসান আকাশ; ফিন্যান্স ২০১৬-১৭ বর্ষের শেখ জাহিদ বিন হোসেন ইমন; ফার্মেসি ২০১২-১৩ বর্ষের মো. মোহাযামেনুল ইসলাম, ২০১৬-১৭ বর্ষের মো. সাইদুর রহমান, ২০১৭-১৮ বর্ষের আবদুর রহমান; মনোবিজ্ঞান ২০১৩-১৪ বর্ষের বেলাল হোসেন, মো. মশিউর রহমান, ২০১৬-১৭ বর্ষের মোরশেদা আক্তার, তানজিনা সুলতানা ইভা; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৬-১৭ বর্ষের মো. মোহাইমিনুল রায়হান ফারুক; পদার্থবিজ্ঞান ২০১৪-২০১৫ বর্ষের আবুল কালাম আজাদ; সংস্কৃত ২০১৫-১৬ বর্ষের শিহাব হাসান খান; যোগাযোগ বৈকল্য ২০১৫-১৬ বর্ষের মো. আবু মাসুম; ফলিত রসায়ন ও কেমিকৌশল ২০১৬-১৭ বর্ষের শাহাৎ আল ফেরদৌস ফাহিম; ফিন্যান্স ২০১৬-১৭ বর্ষের মো. আশেক মাহমুদ জয়; মার্কেটিং ২০১৭-১৮ বর্ষের মাহবুব আলম সিদ্দিকী সম্রাট।

২০১৭ সালের ২০ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় আইসিটি আইনে মামলা হয়। ওই মামলায় গত বছরের ২৩ জুন ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় সিআইডি। তাদের মধ্যে ৮৭ জনই ঢাবি শিক্ষার্থী। পরে ১৫ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১৫ জানুয়ারি শৃঙ্খলা পরিষদের বৈঠকে ৬৩ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত