এবারের অমর একুশে গ্রন্থমেলায় চন্দ্রবিন্দু প্রকাশনী নিয়ে এসেছে বৈচিত্র্যময় আয়োজন। তরুণ লেখকদের বইয়ের সমাহার প্রকাশনীটির স্টলে।
প্রতিদিন সন্ধ্যায় লেখক-পাঠকদের ভিড় ও আড্ডায় মুখরিত থাকে চন্দ্রবিন্দুর স্টল।
দেশ রূপান্তরকে চন্দ্রবিন্দুর প্রকাশক চৌধুরী ফাহাদ জানান, তার প্রকাশনীর উল্লেখযোগ্য বইগুলো মেলার মাসে বেশ সাড়া ফেলেছে।
তিনি বলেন, ‘বইমেলা সাহিত্যের উৎসব। ১ দিন পরেই উৎসব শেষ হয়ে যাবে, খারাপ লাগা কাজ করছে। সামনে বছর আরও চমকপ্রদ আয়োজন নিয়ে আসবে চন্দ্রবিন্দু।’
বইমেলার পরেও চন্দ্রবিন্দু প্রকাশনীর বই কোথায় পাওয়া যাবে সে প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘রকমারিতে পাওয়া যাবে, বই বাজারে পাওয়া যাবে। এ ছাড়া আমাদের অফিস থেকেও নেওয়া যাবে। ফেসবুকে চন্দ্রবিন্দু লিখে সার্চ দিলেই যে কেউ পেয়ে যাবে আমাদের।’
এ প্রকাশনীর বইগুলোর মধ্যে রয়েছে:
ক্ষণজন্মা কিংবদন্তি (আর্তুর র্যাবোর আত্মজীবনী) - মঈন ফারুক
চরিত্রের প্রয়োজনে (উপন্যাস) - কাসাফাদ্দৌজা নোমান
আহব ইদানীং (মুক্তিযুদ্ধের গল্প) - হরিশংকর জলদাস
আরিমাতানো (উপন্যাস) - মাহবুব ময়ূখ রিশাদ
জাদুকরী ভ্রম (উপন্যাস) - হামিম কামাল
বা, অথবা কিংবা (গল্প) - আশান উজ জামান
হিম বাতাসের জীবন (গল্প) - নাহিদ ধ্রুব
শ্যামাবউ (উপন্যাস) - তাইরমুর মাহমুদ শমীক
সাইকোদের মতবিনিময় সভা (উপন্যাস) - মদিনা জাহান রিমি
রন্ধ্রে রন্ধ্রে করি সঞ্চালন (কবিতা) - সাদী কাউকাব
কিঞ্চিৎ দুঃখের ওম (কবিতা) - সজীব মেহেদী
