ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ নির্ধারণী সভা ৫ এপ্রিল

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১২:০৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। সভায় ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। ৫ এপ্রিল বিকেল ৩টায় গুলশানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত সম্মিলিতভাবে ইস্টার্ন ব্যাংকের কর পরবর্তী নিট মুনাফা ২২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময়ে ব্যাংকটির এককভাবে নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত