ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীসহ পরিবারের সদস্যদের মারধর

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:৪১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় চান্দুপাড়া গ্রামে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তরুণীসহ (১৬) তার পরিবারের সদস্যদের মারধর করেছে ৬ বখাটে। গ্রামের রাসেল খালাসি, আজিম হাওলাদার, বাবুল ভূইয়া, রবিউল মোল্লাসহ ছয় বখাটে মধ্যরাতে বাড়িতে ঢুকে ওই তরুণীকে ধর্ষণচেষ্টা করে। বাধা দিলে তরুণীর হাত-পা বেঁধে পরিবারের এক সদস্যকে উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিওসহ স্টিল ছবি ধারণ করে তারা। ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণের দাবি করে বখাটেরা। গতকাল বুধবার  দুপুরে কলাপাড়া থানায় একটি অভিযোগ করেছেন ওই তরুণীর মা।

থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, সোমবার (৩০ মার্চ) রাতে সবাই ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে ঘরের সিঁধ কেটে একই এলাকার চান্দুপাড়া গ্রামের রাসেল খালাসি, আজিম হাওলাদার, বাবুল ভূইয়া, রবিউল মোল্লাসহ ছয় সন্ত্রাসী ঘরে ঢোকে। দেশি অস্ত্রের মুখে সবাইকে বেঁধে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে একপর্যায়ে তরুণীকে নিয়ে যায় তার খালাতো বোনের জামাই পলাশ হাওলাদারের কক্ষে। সেখানে দুইজনকে উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও করে। এরই পরিবারের অন্য সদস্যরা ডাক-চিৎকার করলে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পলাশকে ইউপি মেম্বার মাসুদ হাওলাদারের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। দাবি করা হয় মুক্তিপণ বাবদ এক লাখ টাকা। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় পলাশ পালিয়ে বাড়িতে যায়। এমনকি এ নিয়ে একটি প্রভাবশালী মহল সালিশ বৈঠকে মোটা অঙ্কের রফাদফা চালায়।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালুকায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ : ময়মনসিংহের ভালুকা উপজেলার রাংচাপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর ওই ছাত্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বাছেন সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ঘটনার সময় শাক তুলতে যায়। এ সময় মইজ উদ্দিন (৫২) নামে এক ব্যক্তি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। অভিযোগ পেলে মামলা  নেব।

কুমিল্লায় কিশোরী ধর্ষণের অভিযোগ : কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসাশিক্ষক কর্তৃক ১৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মাওলানা বদিউল আলম মূন্সী (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত