বাবা হারালেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামাল। শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর লালবাগের আবুল খায়রাত রোডের নিজ বাসায় মারা যান কামালের বাবা হাজী মো. নুরুল ইসলাম।
তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কামাল দেশের হকি ইতিহাসের অন্যতম সেরা তারকা। কামালের বড় ভাই কায়সারও ঘরোয়া হকিতে খেলেছেন।
কামালের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জানিয়েছে হকি খেলোয়াড় কল্যাণ সমিতিও।
