ভারতে করোনায় মৃত ৩ হাজার ছাড়াল, আক্রান্ত ৯৫৬৫৫

আপডেট : ১৮ মে ২০২০, ১০:৪৪ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ভারতে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। একদিন পরই আক্রান্তের সংখ্যা লাখের অংক স্পর্শ করতে পারে।

দ্য হিন্দুর সোমবার সকালের আপডেট অনুযায়ী, করোনায় ভারতে মারা গেছেন ৩ হাজার ২১ জন। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৫ হাজার ৬৫৫ জন।

রবিবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। কেবল মহারাষ্ট্রেই একদিনে রেকর্ড ২ হাজার ৩৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ রাজ্যে সর্বাধিক ৩৩ হাজার ৫৩ জন করোনা আক্রান্ত রয়েছেন।

এদিকে করোনার বিস্তার রোধে কিছুটা শিথিলতা দিয়ে ভারতে সোমবার টানা ৫৫তম দিনের মতো লকডাউন চলছে। গত ২৪ মার্চ শুরু হয়েছে ভারতের দেশব্যাপী লকডাউন।

সর্বশেষ রবিবার আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হলো লকডাউন। সরকার বলছে, অর্থনৈতিক কিছু খাতের দিকে নজর রেখে বাড়ানো হয়েছে লকডাউন।

প্রায় দুই মাস ধরে ভারতে স্কুল, গণপরিবহন এবং অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ১৩০ কোটি মানুষের দেশটিতে লকডাউন বড় প্রভাব ফেলবে বলছে বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত