মমতাকে প্রধানমন্ত্রীর ফোন

আপডেট : ২৩ মে ২০২০, ০৪:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তাকে ফোন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়ক্ষতির বিষয়ে তার কাছে জানতে চান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জানমালের ক্ষয়ক্ষতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত