ভ্রমণের টিকিট কেনা যাচ্ছে বিকাশে

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:২৮ এএম

করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে ট্রেন, বাস, লঞ্চ, বিমান যাত্রার সুযোগ চালু হয়েছে এ মাসের শুরুতে। একই সঙ্গে স্টেশনে ভিড় এড়াতে রেলওয়ের সব টিকিট মিলছে অনলাইনেই। তাই এই সময় গ্রাহকরা বিকাশেই টিকিট কিনছেন ট্রেনসহ বাস, লঞ্চ ও বিমান যাত্রার। টিকিট কিনতে বিকাশ অ্যাপের টিকিট অপশন নির্বাচন করতে হয়।

রেলওয়ের জন্য ট্রেন টিকিট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ আসন সংখ্যা প্রভৃতি নির্বাচন করে টিকিট কিনতে পারেন গ্রাহকরা।

বাস সেবার ক্ষেত্রে বিকাশের টিকিট অপশন থেকে বিডিটিকিটসের মাধ্যমে ৪৫টি বাস সেবাদাতা প্রতিষ্ঠানের টিকিট কিনতে পারেন গ্রাহক।

লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকিটসের মাধ্যমে টিকিট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীণ রুটগুলোর বিমান টিকিট মিলছে নভো এয়ার, ইউএস-বাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে এসব টিকিট কিনতে পারছেন গ্রাহক। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত