সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন তারিকুল ইসলাম চৌধুরী। তিনি এর আগে এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে ছিলেন। ব্যাংকের ১০৫তম পর্ষদ সভায় এমডি ও সিইও হিসেবে তারিকুল ইসলামের নিয়োগ চূড়ান্ত হয়। বাংলাদেশ ব্যাংকও সম্প্রতি তার এই নিয়োগের অনুমোদন দিয়েছে। তিনি ১ জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য এমডি ও সিইও পদে যোগ দিয়েছেন।
এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তারিকুল ইসলাম চৌধুরী সোনালী ব্যাংকের ডিএমডি ছিলেন। বিজ্ঞপ্তি
