ফিনিক্সের ১২% লভ্যাংশ অনুমোদন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪০ পিএম

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় গত বছরে জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয়। এর ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ স্টক লভ্যাংশ । এতে সভাপতি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আজিজুর রহমান। কোম্পানির প্রতিনিধি পরিচালক মো. জামিরুল ইসলাম, দোস্ত মোহাম্মদ, মো. রফিকুর রহমান এবং রাকিবুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক রেশাদ ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত