১ ফেব্রুয়ারি থেকে দুবাই যাবে ইউএস-বাংলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১২:০৬ এএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এয়ারলাইনসটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম গত মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই, কলকাতা এবং গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত