‘আমার বর্ণ আমার গর্ব’ নামের ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে এবার নৃগোষ্ঠীর ভাষাগুলোকেও সম্মান জানিয়েছে ‘ক্লেমন’। ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি, এই ভূখ-ে থাকা অন্য জাতির মাতৃভাষার মর্যাদার দিকটিও তুলে ধরে ‘ক্লেমন’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে জনসচেতনতামূলক ভিডিও কনটেন্ট। এ ছাড়া, নিজেদের ফেইসবুক আর ইন্সটাগ্রাম পেজ এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ককে সৃষ্টিশীলভাবে ব্যবহার করে বাংলা ভাষার সমান্তরালে ‘ক্লেমন’ তুলে ধরেছে সে রকম অন্য কিছু ভাষার বেশ কিছু বর্ণ আর শব্দ। তরুণ প্রজন্মসহ সব স্তরের ভোক্তার কাছে জনপ্রিয় পানীয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের তৈরি ও বাজারজাত করা ক্লেমন। বিজ্ঞপ্তি
×
