‘লকডাউনে’ এনার্জিপ্যাকের ওয়ান-স্টপ হটলাইন

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১১:০০ পিএম

‘লকডাউনে’ বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রশমনে নতুন পদক্ষেপ নিয়েছে এনার্জিপ্যাক। এর পরিপ্রেক্ষিতে এনার্জিপ্যাক গ্রুপের বিভিন্ন সেবা ও পণ্য লকডাউন চলাকালীনও পাওয়া যাবে। ব্যক্তিগত ও আবাসিক ক্ষেত্রের পাশাপাশি বাণিজ্যিক (কারখানা ও উৎপাদন সম্পর্কিত কাজ) এবং কৃষিক্ষেত্রে জরুরি প্রয়োজনে যোগাযোগ করলে সেবা মিলবে। এনার্জিপ্যাক গ্রাহকদের জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করেছে ১৬৫৯১।

গ্রাহকরা এই নম্বরে যেকোনো সময়, যেকোনো স্থান থেলে কল করে এনার্জিপ্যাক থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ও সেবা অর্ডার দিতে পারবেন। এই হেল্পলাইনের মাধ্যমে সব ধরনের বিদ্যুৎ, জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা পাওয়া যাবে। লাইট, সার্কিট ব্রেকার, সুইচ, সকেট, ফ্যান, সোলার সিস্টেম, এলপিজি, জেনারেটর, ট্রান্সফরমার, সাবস্টেশন ইনস্টলেশন ও মেরামত, জেএসি বাণিজ্যিক বাহন, খননকারী যন্ত্র, ফর্কলিফট, কৃষি যন্ত্রপাতি সরবরাহ ও মেরামত ইত্যাদি ক্ষেত্রে অর্ডার দেওয়ার ২-৩ ব্যবসায়িক কর্মদিবসের মধ্যে সারা দেশে জরুরি সমাধান সরবরাহ করা হবে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত