রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে সমালোচনার মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন।
স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানে স্মৃতিকেন্দ্র নির্মাণে গণপূর্ত অধিদপ্তরের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য বেশকিছু গাছ ইতিমধ্যে কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছ চিহ্নিত করা হয়েছে। সেখানে ‘রেস্তোরাঁ ও হাঁটার পথ’ নির্মাণের জন্য গাছ কাটা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
