বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনে ব্যাংক হিসাব খুলতে পারবেন

আপডেট : ১৮ মে ২০২১, ০৫:৪০ এএম

বিদেশি বিনিয়োগকারীদের প্রস্তাবিত কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অস্থায়ী অনিবাসী টাকা হিসাব ও বিদেশি মুদ্রা হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সহজ নিয়মাচার পরিপালনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে অস্থায়ী ওই হিসাবে থাকা অর্থ নিয়মিত হিসাবে স্থানান্তরের ক্ষেত্রে নিয়মিত বিধিবিধান অনুসরণ করতে বলা হয় ব্যাংকগুলোকে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, গত ১১ মার্চের নির্দেশনা অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট, ওয়েব পোর্টাল বা অ্যাপের মাধ্যমে আবেদন করে হিসাব খোলার সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি সংস্থা যেমন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্র্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমেও তফসিলি ব্যাংকগুলোতে হিসাব খোলা যায়।

ওই নির্দেশনা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীরা বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালার আওতায় অনলাইনে ব্যাংক হিসাব খোলার আবেদন করতে পারেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে বিদেশি বিনিয়োগকারীদের প্রস্তাবিত কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অস্থায়ী অনিবাসী টাকা হিসাব ও বিদেশি মুদ্রা হিসাব খোলার সুযোগ দিতে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত