মোবাইল আর্থিক সেবাদাতা ‘নগদ’ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মধ্যে ভাতা বিতরণবিষয়ক চুক্তি হয়েছে। এর আওতায় এখন থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও অন্যরা নগদের মাধ্যমে তাদের ভাতা নিতে পারবেন।
সম্প্রতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ডা. দিলীপ কুমার ঘোষ।
অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস, নগদের হেড অব এক্সটারনাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল কাওসার সওকত আলী (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটারনাল অ্যাফেয়ার্স স্কোয়াড্রন লিডার আসমা আলমগীর (অব.) উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
