শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১:৫৭ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পর্ষদের ৩৩৩তম সভায় সম্প্রতি মোহাম্মদ ইউনুছ ব্যাংকের পরিচালক চেয়ারম্যান এবং মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ গোলাম কুদ্দুস ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ ইউনুছ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ, ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলস, ইউনুছ পেপার মিলস, ইউনুছ ফাইন পেপার মিলস, ইউনুছ স্পিনিং মিলস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, শরীফ কোল্ড স্টোরেজ, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস, ইউনুছ অফসেট পেপার মিলসের এমডি।

ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং করপোরেশন, মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। তাছাড়া মহিউদ্দিন অ্যান্ড কোম্পানি, প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের স্পন্সর শেয়ার হোল্ডার। আরেক ভাইস চেয়ারম্যান গোলাম কুদ্দুস আনোয়ার খান মডার্ন হসপিটালের প্রতিনিধি হিসেবে ব্যাংকে প্রতিনিধিত্ব করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরে বিভিন্ন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত