জয়পুরহাটে মানবদেহের কিডনি ক্রয়-বিক্রয়ের মূল হোতা খাজা ময়েন উদ্দিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার কালাই উপজেলার কয়েকটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় পাঁচবিবি রোডের র্যাব-৫ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব ।
র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, পূর্বের একটি কিডনি বিক্রির মামলার সূত্র ধরে র্যাব ১১ জানুয়ারি পাঁচজনকে গ্রেপ্তার করে এবং ১০ থেকে ১২ জন পলাতক থাকে। পরে র্যাব ছায়া তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে আরও চারজনকে গ্রেপ্তার করেছে। তারা আরও জানান, তাদের নামে ১৯৯৯ সালের মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন মোতাবেক এক বা একাধিক মামলা রয়েছে।
