চাহিদার ৬৭ ভাগ ঋণ পান না ক্ষুদ্র উদ্যোক্তারা

আপডেট : ০৬ জুন ২০২২, ১১:০৭ পিএম

বাংলাদেশের শিল্প খাতের কর্মসংস্থানের ৮৫ ভাগই এসএমই খাতের অবদান। তারপরও চাহিদার ৬৭ ভাগ ঋণই পান না এ খাতের উদ্যোক্তারা। পাশাপাশি বিতরণ করা ঋণের মাত্র ১৯ ভাগ পান গ্রামীণ উদ্যোক্তারা। অথচ কভিড-১৯ সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।

গতকাল সোমবার এসএমই ফাউন্ডেশন এবং ইউনেস্ক্যাপের উদ্যোগে আয়োজিত ‘রিথিংকিং এমএসএমই ফাইন্যান্স : অ্যা পোস্ট-ক্রাইসিস পলিসি এজেন্ডা’ শীর্ষক ওয়ার্কশপে এসব তথ্য তুলে ধরা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জাকের হোসেন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, কভিডের কারণে দেশের ৯৪ ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বিক্রি কমে গেছে। ২১ ভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। এসব প্রতিষ্ঠানের ৩৭ ভাগ কর্মী কাজ হারিয়েছে এবং ৭০ ভাগ কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত