কলেজছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা নাটোরের কলেজশিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ৭টার দিকে নাটোর শহরের বলারিপাড়া মহল্লার ভাড়া বাসার নিজের শোয়ার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।
তিনি দাবি করেছেন, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে খায়রুন নাহারের স্বজনরা বলছেন, তাকে বিয়ের পর থেকে টাকা-পয়সার জন্য চাপ সৃষ্টি করছিল স্বামী মামুন। এ ছাড়া তিনি স্ত্রীকে মারধরও করতেন।
