‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আলোচনা করেন ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনসহ অনেকে। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তাজ এমপি।
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা বইটি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন। বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে অনেক বই রচিত হচ্ছে, আরও হবে। তবে বাংলা ও ইংরেজি ভাষায় একমলাটে আবদ্ধ এই প্রকাশনাটিতে শেখ হাসিনাকে নিয়ে নতুন ভাবনার সঞ্চার করবে, এই প্রকাশনীটি সত্যিই প্রশংসার দাবী করে।’
সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার মতো বিরল রাজনৈতিক নেতার সম্পর্কে আরও বেশি বেশি তথ্য সমৃদ্ধ গবেষণা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম করবে। এই বই ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে।"
বইয়ের লেখক মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।’
